বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৭ |

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন।

 

ওসি দুলাল উদ্দীন বলেন, ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেসে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। 

 

অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে তাকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে আসেন। একপর্যায়ে তারা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও উল্লেখ রয়েছে।

 

এ বিষয়ে ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ

কমলো এলপি গ্যাসের দাম

ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে 

ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার

সারা বাংলা এর আরো খবর

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
শিশুসন্তানকে বিক্রি করে ‘আইফোন’ কেনা সেই বাবা আটক
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-মেয়েসহ ৩ জনের
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ কমলো এলপি গ্যাসের দাম ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে  ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’ চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার
VARIFY reCAPTCHA