বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ২

এম এ হামিদ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯ |

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৪৫ বোতল ভারতীয় আমদানিকৃত বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌর শহরের পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজার পৌরসভার বেরিরচর এলাকার বাসিন্দা বিজয় মোদক (২৫) এবং সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বিপুল দেব (৪৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল রোডের ‘দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টার’-এর সামনে অভিযান চালায় ডিবির একটি দল। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ওই অভিযানে প্লাস্টিকের ব্যাগসহ বিজয় মোদককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল ‘রয়্যাল গ্রেইন হুইস্কি’ উদ্ধার করা হয়।

পরবর্তীতে বিজয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবাজার খেয়াঘাট রোডের ‘সাকের ও জালাল ভবন’-এর তৃতীয় তলায় ‘মা দুর্গা শঙ্খ ভান্ডার’-এর গুদামে দ্বিতীয় দফা অভিযান চালায় ডিবি। সেখান থেকে গুদাম মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। গুদামে থাকা একটি প্লাস্টিকের ক্যারেট ও টিনের ট্রাংক তল্লাশি করে আরও ৩৯ বোতল বিদেশি মদ (রয়্যাল গ্রেইন হুইস্কি, রয়্যাল স্ট্যাগ ও ম্যাজিক মোমেন্টস ভদকা) উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এসব মদ সংগ্রহ করে মৌলভীবাজার শহরে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ৪৫ বোতল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ডিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন

জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল

কেন ভারত ছেড়েছেন বিরাট-আনুশকা

তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪

বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়াল

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ২

বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট

সিলেট এর আরো খবর

সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন
জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল
বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল কেন ভারত ছেড়েছেন বিরাট-আনুশকা তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪ বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়াল তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ২ বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট
VARIFY reCAPTCHA