সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

চাচাতো ভাইকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মৌলভীবাজারে পাষণ্ড পিতার মৃত্যুদণ্ড

এম এ হামিদ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ২০:৪২ |

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার দায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক মো. আনোয়ারুল হক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি মধ্যরাতে ঘাতক শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে একটি হত্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন। সেই হীন উদ্দেশ্য হাসিলের জন্য তিনি নিজের ঘুমন্ত শিশুকন্যা রুনা বেগমকে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করেন।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের মা ও ঘাতকের স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় নিজের স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ আসামী শরীফ আলীকে গ্রেপ্তার করলে তিনি আদালতে নিজের শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তোফায়েল আহমদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, পিতা হয়ে নিজের সন্তানকে হত্যার এমন জঘন্যতম অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে ওয়াকফ এস্টেটের ঘটনায় ৩ মামলায় আসামি ৫০

দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চাচাতো ভাইকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মৌলভীবাজারে পাষণ্ড পিতার মৃত্যুদণ্ড

হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি

শাল্লা থানার নবাগত ওসি সোহেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ছাতক ও দোয়ারাবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

সিলেট এর আরো খবর

সিলেটে ওয়াকফ এস্টেটের ঘটনায় ৩ মামলায় আসামি ৫০
দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে ওয়াকফ এস্টেটের ঘটনায় ৩ মামলায় আসামি ৫০ দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চাচাতো ভাইকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মৌলভীবাজারে পাষণ্ড পিতার মৃত্যুদণ্ড হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি শাল্লা থানার নবাগত ওসি সোহেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ছাতক ও দোয়ারাবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
VARIFY reCAPTCHA