সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

‘ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৭ |

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১২ বিলিয়ন ডলার।’

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বর্তমানে দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১২ বিলিয়ন ডলার। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে আন্তবাণিজ্যের পথে বিভিন্ন বিধিনিষেধ এলেও, গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলার ছিল। এর মধ্যে ভারতের রফতানি প্রায় ১১ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে ভারতে রফতানি প্রায় পৌনে এক বিলিয়ন ডলারের মতো। এতে বোঝা যায়, অনেক সময় অর্থনৈতিক বিবেচনা অন্য অনেক বিষয়কে ছাড়িয়ে যায়।’

মন্ত্রী বলেন, ‘২ দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি জানান, সম্প্রতি ভারতীয় একটি বাণিজ্যিক প্রতিনিধিদল তার সঙ্গে বৈঠক করেছে। পরে তারা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গেও বৈঠক করেছে। ওই প্রতিনিধিদল ২ দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর একটি বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ এবং অন্যটি ডিজিটাল অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে অনেক ইস্যু আছে, আবার উন্নয়নেরও অনেক সুযোগ রয়েছে। এসব বিষয়ে সময় সময় আলোচনা প্রয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে গতি আনা, নতুন বিনিয়োগের সুযোগ ও ক্ষেত্র খুঁজে বের করা এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা চলবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের উদ্যোগে এবং তার দায়িত্বকালীন সময়ে ২ দেশের সম্পর্ক আরও জোরদার হবে।’

বৈঠকে দুই দেশের স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করা, সীমান্ত হাটগুলো পুনরায় চালু এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা পুনরায় চালুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া সাবরুমসহ আরও কয়েকটি সড়ক যোগাযোগের বিষয়ও আলোচনায় এসেছে। পাশাপাশি গত বছর চালু করা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
 

 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে ওয়াকফ এস্টেটের ঘটনায় ৩ মামলায় আসামি ৫০

দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চাচাতো ভাইকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মৌলভীবাজারে পাষণ্ড পিতার মৃত্যুদণ্ড

হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি

শাল্লা থানার নবাগত ওসি সোহেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ছাতক ও দোয়ারাবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

জাতীয় এর আরো খবর

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির
রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির
খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে ওয়াকফ এস্টেটের ঘটনায় ৩ মামলায় আসামি ৫০ দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চাচাতো ভাইকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মৌলভীবাজারে পাষণ্ড পিতার মৃত্যুদণ্ড হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি শাল্লা থানার নবাগত ওসি সোহেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ছাতক ও দোয়ারাবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
VARIFY reCAPTCHA