বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
বঞ্চিতদের ক্ষোভ

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ

এম এ ওয়াহিদ রুলু

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ২১:৩০ |

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষকদের পুনর্বাসন সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনদের নাম তালিকাভুক্ত করার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ইসলামপুর ইউনিয়নে একত্রিত হয়ে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাদের দাবি তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ধলাই নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের সহায়তার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর সহযোগিতায় ‘সূচনা প্রকল্প’ ৪০০ জন উপকারভোগীর একটি তালিকা প্রস্তুত করে। প্রকল্পের মাঠকর্মীরা শুরুতে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করলেও চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদল করা হয়েছে। অভিযোগ উঠেছে, অনেক সচ্ছল ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ বন্যায় সব হারানো হতদরিদ্র কৃষকরা তালিকা থেকে বাদ পড়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আপরোজ মিয়া এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজ এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত ৫৫ জনের নামের তালিকা দিয়েছিলাম। কিন্তু চূড়ান্ত তালিকায় মাত্র ২৪ জনের নাম রাখা হয়েছে। এর মধ্যে আমার দেওয়া মাত্র ১০ জনের নাম রয়েছে, বাকি নামগুলো তারা নিজেদের খেয়ালখুশিমতো এবং স্বজনপ্রীতির মাধ্যমে অন্তর্ভুক্ত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সূচনা প্রকল্পের পরিচালক তালেব মিয়া বলেন, এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের অনুদান সীমিত হওয়ায় সবাইকে এই তালিকার আওতায় আনা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করেছি যোগ্যদের বেছে নিতে। ভবিষ্যতে বরাদ্দ বাড়লে বাকিদের সহায়তার চেষ্টা করা হবে।

এদিকে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেছেন, তালিকায় জালিয়াতি করে প্রকৃত দুর্গতদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই তালিকা পুনঃযাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA