জৈন্তাপুর থানার পক্ষে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
জৈন্তাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ। এখনো সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বন্যার প্রথম দিক থেকে ধারবাহিকভাবে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জৈন্তাপুর মডেল থানা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে থানা সকল পুলিশ সদস্য ভাসবাসি মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রোববার (২৬ জুন) সকালে উপজেলার চারিকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে জৈন্তাপুর মডেল থানাপুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপপুলিশ পরিদর্শক কাজী শাহেদুল ইসলাম, আব্দুল আহাদ, নিখিল প্রমুখ।
ত্রাণ বিতরণে সহায়তা করেছেন স্থানীয় ইউপি সদস্য মারুফ আহমদ।
