বিশ্বনাথে অসচ্ছল ১১০টি পরিবারে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ বিতরণ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী, ইশবপুর, হামজাপুর, মিরপুর ও একানিধা গ্রামের রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার বাদ জোহর স্থানীয় ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে আনুষ্ঠানিকভাবে লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর আলহাজ্ব হাফিজ আব্দুশ শহীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস ক্বামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।
প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ফয়ছল আহমদ, ভূরকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমান, প্রবাসী সৈয়দ শাহরিয়ার হোসেন মাহি, সংগঠক সেবুল আহমদ, মিজানুর রহমান, সালমান আহমেদ, বাদশা মিয়া, মুতলিব আহমেদ, সুজন মিয়া, আরাফাত রহমান, ভূরকী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি , শিক্ষার্থী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রবাসীদের এই মানবকল্যাণমূলক উদ্যোগ ও অবদানের স্মীকৃতিস্বরূপ ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি মো. দিলোয়ার হুসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।
