জৈন্তাপুরে বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ
জৈন্তাপুরে ভানবাসি মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ মে) সকাল থেকে জামায়াত নেতৃবৃন্দ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রী নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সহ সেক্রটারী মাওলানা ইসলাম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব শিবিরের সেক্রটারী নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রটারী গোলাম কিবরিয়া প্রমুখ। উল্লেখ্য গত ১১ মে থেকে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে জৈন্তাপুর উপজেলায় প্রবল বন্যা দেখা দেয়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ইতোমধ্যে নদ-নদীর পানি কমতে দেখা গেলেও হাওড় অঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এখন পর্যন্ত মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি।
