শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২০ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২১:৪২ |

দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি, অগ্নিসংযোগ ও পতিত ফ্যাসিস্টদের তৎপরতায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে পরাজিত অপশক্তি পুরনো কায়দায় বিশৃঙ্খলা ও নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দেশে অস্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা আরও প্রকট আকার ধারণ করবে।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের কিছু রাজনৈতিক পদক্ষেপের সমালোচনা করে দাবি করেন, সরকার জুলাই সনদকে যথাযথভাবে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক সংকট তৈরি করছে এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, নায়েবে আমীর ডা. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব এবং জাহেদুর রহমান চৌধুরী।

বৈঠকে সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা শাখার আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী

সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের

আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সিলেট এর আরো খবর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ
সিলেটে প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান ইসলামী ঐক্যজোটের
রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস! এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
VARIFY reCAPTCHA