শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২০ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫২ |

বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এবার তার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তার আইনজীবীরা। দ্বারস্থ হলেন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের।

 

হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে জানতে চেয়েছে, ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

 

 

বৃহস্পতিবার দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। অর্থাৎ তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বারস।

 

গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তাতে হাসিনার বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট এবং এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু সেই আবেদনের সঙ্গে ছিল না হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র। আজ দ্বিতীয় ই-মেইলে যুক্ত হয়েছে হাসিনার স্বাক্ষর।

 

সংস্থাটির দাবি, আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। কিন্তু গত দশ দিনে কোনো জবাব পায়নি তারা। তাই দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে ফের আবেদন করা হয়েছে।

 

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তার দুদিনের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। বাতিল করা হয় তাদের এনআইডিও।

 

২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়ের পর ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ প্রশ্নে কূটনৈতিক টানাপড়েনও নতুন মাত্রা পায়। ঢাকা বারবার হাসিনাকে ফেরানোর দাবি জানালেও নয়াদিল্লির অবস্থান বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বিবেচিত হবে।

 

এই পরিস্থিতিতে পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে লন্ডনের আইনজীবী সংস্থাকে নিয়োগ করে হাসিনার পদক্ষেপ নিছক নথি ফিরে পাওয়ার চেষ্টা, নাকি বাংলাদেশে ফেরার সম্ভাব্য আইনি প্রস্তুতি— তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে পাসপোর্ট হাতে পেলেই হাসিনার দেশে ফেরার পথ খুলে যাবে, এমন নয়।

 

একদিকে বাংলাদেশের প্রত্যর্পণের দাবি, অন্য দিকে তার বিরুদ্ধে আদালতের রায়— দুইয়ের জটিলতা কাটানোই এখন হাসিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত ঘিরেও তাই নতুন করে নজর তৈরি হয়েছে।

 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী

সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের

আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

জাতীয় এর আরো খবর

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী
সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
বায়তুল মোকাররমেরসাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস! এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
VARIFY reCAPTCHA