শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২০ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত
চুরি-হত্যাচেষ্টার অভিযোগ

বায়তুল মোকাররমেরসাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৪ |

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর আসামি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মসজিদে সংঘর্ষের ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামলার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা ছিল কি না এবং এ ঘটনায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এছাড়া সংঘর্ষে জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয়, ঘটনার পেছনের পরিকল্পনা ও উদ্দেশ্য, মুসল্লিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায়ীদের শনাক্ত করার পাশাপাশি মামলার অন্য আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা উদঘাটনে তাকে ৫ দিনের রিমান্ডের রিমান্ড একান্ত প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য প্রবাস ফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। জুমার নামাজের আগে বায়তুল মোকাররম মসজিদে ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এসময় রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি লোহার রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতর জখম হয়। এছাড়া অন্য আসামিদের হামলায় আরও ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওই ঘটনায় হাফেজ মওলানা মোহাম্মদ জিয়াউর রহমানের নামে এক প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রুহুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী

সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের

আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

জাতীয় এর আরো খবর

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর
সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস! এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
VARIFY reCAPTCHA