শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২০ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

নতুন বছরে ছাপছে ৩০ কোটির বেশি পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে সব উপজেলায়

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৫ |

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরে ৩০ কোটির বেশি বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের সব বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে এবং প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বই দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

 

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৯৮ শতাংশ প্রাথমিকের বই উপজেলায় পৌঁছে গেছে এবং মাধ্যমিকের ৭৭ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করে তিনি এটিকে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

 

 

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর কাজ চলছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই ছাপা হচ্ছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হবে।

 

এনসিটিবির ১৬ নভেম্বরের হিসাব অনুযায়ী চার স্তরের কাজের অগ্রগতি নিচে দেওয়া হলো:

 

প্রাক-প্রাথমিক: মোট ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে।

প্রাথমিক (প্রথম-পঞ্চম শ্রেণি): মোট ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ফর্ম ছাপা হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং পিডিআই ৯৭ দশমিক ২৮ শতাংশ। গত ২৯ অক্টোবরের মধ্যেই প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছেছে এবং আগামী ২০ নভেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

ইবতেদায়ি (প্রথম-পঞ্চম শ্রেণি): মোট ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪টি বইয়ের মধ্যে ফর্ম ছাপা হয়েছে ৯৬ দশমিক ৯১ শতাংশ, বাঁধাই ৯৩ দশমিক ৬৭ শতাংশ এবং পিডিআই শেষ হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ।

মাধ্যমিক (ষষ্ঠ-দশম শ্রেণি): সবচেয়ে বেশি বই থাকা এ স্তরে মোট ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বই ছাপার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে নবম শ্রেণির বই ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি। এখন পর্যন্ত ফর্ম ছাপা হয়েছে ৮২ দশমিক ৩৭ শতাংশ, বাঁধাই ৮০ দশমিক ২১ শতাংশ এবং পিডিআই সম্পন্ন হয়েছে ৭৭ দশমিক ১২ শতাংশ। ৪৯টি মুদ্রণপ্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের নির্ধারিত কাজ শেষ করেছে।

 

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাধ্যমিক স্তরের বই সরবরাহে ৩০ নভেম্বরকে প্রধান সময়সীমা ধরা হলেও এই সময়ের মধ্যে ৯০ শতাংশের বেশি বই উপজেলায় পৌঁছানোর প্রত্যাশা রয়েছে; বাকিগুলো ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

দ্রুতগতির কাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হচ্ছে না জানিয়ে এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সরাসরি কার্যক্রম তদারকি করছেন। মানহীন বই যেন না যায়, সেজন্য নিয়মিত পরিদর্শন ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী

সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের

আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা বাংলা এর আরো খবর

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন
বিএনপির সন্ত্রাসবিরোধি শোভাযাত্রায় আ.লীগের হামলা, নিহত ২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস! এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
VARIFY reCAPTCHA