শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২০ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

বিএনপির সন্ত্রাসবিরোধি শোভাযাত্রায় আ.লীগের হামলা, নিহত ২

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০০:১৮ |

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

 

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলার বেন্দার-চর বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ (৪০) এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিনুর শেখ ও জাসাস নেতা সোহেল মোল্যা গুরুতর আহত হন।

 

 

 

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।’

 

 

 

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ইদ্রিস আলী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী

সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের

আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা বাংলা এর আরো খবর

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন
নতুন বছরে ছাপছে ৩০ কোটির বেশি পাঠ্যবই
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস! এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সিলেট জামায়াতের আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
VARIFY reCAPTCHA