শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাদ আসর ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে শহীদ জিলু আহমেদ দিলুর রাজনৈতিক জীবনের আত্মত্যাগ স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদ করিম নোহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

