রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

তাহসিফ হত্যা মামলা: বান্ধবীকে সাত দিনের রিমান্ডে চায় নৌপুলিশ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১৬:০১ |
সিসিটিভির ফুটেছে তাহসিফের সঙ্গে তরুণীকে দেখা যাচ্ছে

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের পর এবার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে সাত দিনের রিমান্ডে চেয়েছে তদন্ত সংস্থা নৌপুলিশ।

রবিবার (১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন এ রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,‘ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।’ পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেফতার করা হয়।

প্রকাশিত একটি সিসিটিভির ফুটেছের তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীকে সঙ্গে নিয়ে  উত্তরার একটি বারে যান তাহসিফ। কিছুক্ষণ পর পৃথক মোটরসাইকেলে আসেন দীপ। পরে তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায়। প্রকাশিত আরেকটি ফুটেজের তথ্য অনুযায়ী রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এতে জানা যায়, সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন তারা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওই তরুণীকে বাসায় পৌঁছে দেওয়ার পর তাহসিফ ও দীপ টঙ্গীর দিকে যান। সেই তরুণীকেই গ্রেফতার করেছে নৌপুলিশ।

এরআগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাউরির লাশ উদ্ধারের ঘটনায় বাবা কে এম এনায়েতুল করিম  উত্তরখান থানায় মামলা করেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌপুলিশ।

তাহসিফ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

দীপ বৃহস্পতিবার বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।

রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যেই শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। একপর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা

আম্বরখানার যানজট নিরসনে সিউকের মেগা প্রকল্প

জাতীয় এর আরো খবর

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
শ্রমিক বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ‘জরুরি বৈঠক’
দেশের বাজারে নতুন দুই মডেলের রয়্যাল এনফিল্ড, দাম কত?
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা আম্বরখানার যানজট নিরসনে সিউকের মেগা প্রকল্প
VARIFY reCAPTCHA