রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

টাকার লোভে আ. লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২২:০৯ |

বিএনপির কিছু লোক টাকার বিনিময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভারতে অবস্থানরত কিছু আওয়ামী লীগ নেতার দেশে ফেরার গুঞ্জন নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা- বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। খুব সাবধানে কাজ করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ গায়ের রং বদলাতে চাইলে দল তাদের কোনো ছাড় দেবে না।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতা-কর্মীরা তা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

এসময় দেশের কল্যাণে বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা

আম্বরখানার যানজট নিরসনে সিউকের মেগা প্রকল্প

রাজনীতি এর আরো খবর

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির
গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন
বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা আম্বরখানার যানজট নিরসনে সিউকের মেগা প্রকল্প
VARIFY reCAPTCHA