রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

কারফিউ, ৭০ হাজার পুলিশ ও হ্যালোইন আতঙ্ক: ফ্রান্সে তীব্র বিক্ষোভের শঙ্কা

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৮:২০ |

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবস্থাপনার প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহের মতো শনিবার ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে হ্যালোইন উৎসব চলায় বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েনসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শনিবার জনশৃঙ্খলা বিনষ্ট হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। গত ১৭ অক্টোবরের সহিংসতা ও লুটপাটের পর ২৪ অক্টোবরের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতিহীন গণজমায়েত এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দিকে অননুমোদিত পদযাত্রার আহ্বান ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে এবং কেবল শহরের উপকণ্ঠে অনুমতি দেওয়া হবে। আয়োজকদের সুষ্ঠু পরিবেশের গ্যারান্টি দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করেন যে, হ্যালোইন উৎসবের কারণে বিশৃঙ্খলা রাত পর্যন্ত গড়া হতে পারে। কট্টর-বামপন্থি গোষ্ঠীগুলো ‘বিপ্লব’ ও ‘বিদ্রোহের’ ডাক দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, হ্যালোইনের ছদ্মবেশে যেকোনও সমাবেশ নিষিদ্ধ থাকবে।

সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে ট্রেড ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট আন্দোলন এক যৌথ বিবৃতিতে জানায়, জনবান্ধব স্বাধীনতার ওপর এই সর্বাত্মক ও অসম নিষেধাজ্ঞা বাতিলের জন্য সব ধরনের আইনি আপিলের পথ তারা যাচাই করবে।

প্যারিসে ১৭ অক্টোবরের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শনিবার ও রবিবার রাতে কারফিউ জারি করেছে পুলিশ। এ ছাড়া, উচ্চ আদালতের নির্দেশে প্যারিসের বিক্ষোভের রুট বদলে শহরের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বরের মাঝামাঝিতে প্যারিসের শহরতলিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে এই বিক্ষোভের সূচনা হয়। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাস আগে শুরু হওয়া এই আন্দোলন এখন জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটি বিস্তৃত সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।

সূত্র: ইউরো নিউজ

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা

আম্বরখানার যানজট নিরসনে সিউকের মেগা প্রকল্প

আন্তর্জাতিক এর আরো খবর

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’
ক্ষমতা হারানোর শঙ্কায় স্পেনের প্রধানমন্ত্রী
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা আম্বরখানার যানজট নিরসনে সিউকের মেগা প্রকল্প
VARIFY reCAPTCHA