পরিস্থিতি অস্থিতিশীল করতে আবারও অপতৎপরতা চলছে: রিজভী
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৯ |
রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে আবারও অপতৎপরতা শুরু হয়েছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার দোহার জয়পাড়া কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াতকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, তারা নীতিবাক্য বললেও আসল কাজ করে না। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। অযৌক্তিক আন্দোলন করার পরও সরকার কাউকে গ্রেফতার করেনি।
একটি মহল দেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, দুর্গাপূজায় সব মন্দিরে সজাগ দৃষ্টি রাখবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শিরোনাম
বিশ্বনাথে খাজাঞ্চিতে তালুকদার গিয়াস উদ্দিনের সমর্থনে বিশাল মতবিনিময় সভা
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম
দেশ থেকে বিদায় নিচ্ছে টুজি নেটওয়ার্ক, ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন
না ফেরার দেশে অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশ
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
২০২৭ সালের শেষে সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী
হবিগঞ্জ জেলা কারাগারে আসামির মৃত্যু
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১১ মামলা
মাধবপুরে ১১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

