অসুস্থ বিএনপি নেতা মজনুকে দেখতে গেলেন নাসিম হোসাইন
সিলেট মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ১৬ নং ওয়ার্ড বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলী হায়দার মজনু-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
এ সময় সভাপতি নাসিম হোসাইন অসুস্থ আলী হায়দার মজনুর সাথে বেশ কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তিনি মজনুর দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণাঙ্গ চিকিৎসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। দলের সংকটময় মুহূর্তে আলী হায়দার মজনুর অবদানের কথা স্মরণ করে নাসিম হোসাইন বলেন, "দলের প্রতিটি নিবেদিতপ্রাণ নেতাকর্মীর সুখে-দুঃখে পাশে থাকা আমাদের সাংগঠনিক ও নৈতিক দায়িত্ব।"
এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে আলী হায়দার মজনুর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

