শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. প্রযুক্তি
  3. বিস্তারিত

বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু, পোস্ট দিয়ে মাস্কের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১৬:২৬ |

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’

স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে এখন বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ নেই, সেখানে এ সেবা যোগাযোগের সুযোগ তৈরি করবে।

বেডনারেক এক্সে দেওয়া পোস্টে বলেন, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকায় স্টারলিংকের প্রযুক্তি অতিরিক্ত সংযোগ সুবিধা দেবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ভ্রমণকারীরা যোগাযোগের আওতার বাইরে থাকলেও সংযুক্ত থাকতে পারবেন।

স্টারলিংক জানিয়েছে, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এর মাধ্যমে লাখো গ্রাহক সেলুলার নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও বিভিন্ন অ্যাপে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং যোগাযোগের সুবিধা পাবেন।

সম্প্রতি বাংলালিংক স্টারলিংকচালিত এই সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের সময় প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে গ্রাহকদের যোগাযোগ ধরে রাখাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে জেলেরা, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দারা এ সেবা থেকে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও সেবাটি কাজে লাগতে পারে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জৈন্তাপুরে সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

‘ভূমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করবে সরকার’

সুনামগঞ্জে ডিসি ও এসপির মণ্ডপ পরিদর্শন

‘লালন সাঁই আজীবন সাম্য ও মানবতার কথা বলে গেছেন’

জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ 

জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ

বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত

প্রযুক্তি এর আরো খবর

উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে
এআই ঝুঁকি কমাতে বৈশ্বিক কমিটি গঠনের প্রস্তাব ইলোন মাস্কের
শতকোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস
লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জৈন্তাপুরে সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ‘ভূমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করবে সরকার’ সুনামগঞ্জে ডিসি ও এসপির মণ্ডপ পরিদর্শন ‘লালন সাঁই আজীবন সাম্য ও মানবতার কথা বলে গেছেন’ জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ  জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত
VARIFY reCAPTCHA