জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ |
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জের হাতিডহর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে রিমন আহমদ (২৪) ও একই এলাকার মৃত মহরম আলীর ছেলে মো. আতিকুর রহমান (২৯)।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানাধীন ডেমারগ্রাম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতরা সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় এজাহারনামীয় আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম
জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ
জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত
কলাপাতা দিয়ে ঢাকা ট্রাকে মিলল ৩৭ লাখ টাকার মাদক, আটক ৩
সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু
দেশব্যাপী নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার
দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল, পুড়ে মারা গেলেন স্ত্রীসহ পরিবারের ৬ জন

