শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. প্রযুক্তি
  3. বিস্তারিত

শতকোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৬ |

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, ভুল হাতে পড়লে শক্তিশালী এআই প্রযুক্তি একশো কোটি মানুষের মৃত্যুও ঘটাতে পারে।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে এক সাক্ষাৎকারে গেটস বলেন, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নিজেদের নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সরাসরি এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে, তা আইন করে বাধ্যতামূলক করা দরকার। এতে প্রযুক্তি খাতে কিছু অতিরিক্ত খরচ ও প্রশাসনিক চাপ বাড়লেও এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়ে আরও কঠোর সতর্কতা দেন গেটস। তার কথায়, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি সর্বাধুনিক এআই প্রযুক্তি হাতে পায়, তাহলে তা এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এআই নিয়ে গেটসের এমন সতর্কতা নতুন নয়। গত আগস্টের শেষ দিকে প্রায় ছয় হাজার শব্দের একটি দীর্ঘ প্রবন্ধেও তিনি মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে আলোচনা করেন। প্রযুক্তি জগতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও, যেমন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক, এআই উন্নয়নের গতি ও নিরাপত্তা নিয়ে সতর্কতার কথা বলেছেন।

সামরিক খাতে এআই ব্যবহার ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে চুক্তির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিল গেটসের মাইক্রোসফট। 'নো অ্যাজুর ফর অ্যাপার্টহেইড' নামের একটি অধিকারকামী সংগঠন প্রতিষ্ঠানটিকে এই সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, মাইক্রোসফটের প্রযুক্তি সামরিক কাজ ও অভিবাসীদের ওপর নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। তবে বিতর্কিত এই বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন অবস্থানও রয়েছে।

আলাপের শেষভাগে এআই নিয়ে কিছুটা কৌতুক করেন বিল গেটস। ব্যক্তিগত কোনো বিষয়ে এআইয়ের পরামর্শ নেন না উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে কোনো সামাজিকতায় যান না তিনি। হাস্যরসের ছলে গেটসের মন্তব্য, ‘এআই জানে, আমি অত্যন্ত গম্ভীর একজন মানুষ।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জৈন্তাপুরে সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

‘ভূমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করবে সরকার’

সুনামগঞ্জে ডিসি ও এসপির মণ্ডপ পরিদর্শন

‘লালন সাঁই আজীবন সাম্য ও মানবতার কথা বলে গেছেন’

জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ 

জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ

বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত

প্রযুক্তি এর আরো খবর

উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে
বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু, পোস্ট দিয়ে মাস্কের উচ্ছ্বাস
এআই ঝুঁকি কমাতে বৈশ্বিক কমিটি গঠনের প্রস্তাব ইলোন মাস্কের
লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জৈন্তাপুরে সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ‘ভূমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করবে সরকার’ সুনামগঞ্জে ডিসি ও এসপির মণ্ডপ পরিদর্শন ‘লালন সাঁই আজীবন সাম্য ও মানবতার কথা বলে গেছেন’ জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ  জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত
VARIFY reCAPTCHA