দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ২৩:২৩ |
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এরপর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিরোনাম
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা
বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন
বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত
ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত
বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ
বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

