মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ২৩:৫৩ |

শারদীয় দুর্গাপূজার কারণে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়ামুখী লংমার্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১০ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জোটটির লিয়াজোঁ কমিটি।


সোমবার বিরোধীদলীয় নেতার বাসভবনে জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। বৈঠকে লংমার্চের রুট, পথসভা ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

তিনি জানান, এর আগে চট্টগ্রাম ও রংপুরের দুটি লংমার্চ দেশবাসী ও সংশ্লিষ্টদের সহযোগিতায় সফল হয়েছে। এবারও প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সড়ক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতা চান তারা।

লংমার্চের আগে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও তার সঙ্গে আচরণ, কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নিন্দা জানান তিনি।

এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

লংমার্চের সাত দফা দাবির বিষয়ে তিনি বলেন, সরকারের কয়েক মাসের শাসনে মানুষের দুর্ভোগ কমার বদলে বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। এসব কারণেই তৃতীয় দফার লংমার্চ সময়োপযোগী বলে মনে করেন তারা।

কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের সূচনা হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর সকাল ৮টায় গাড়িবহর পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে।

পদ্মা সেতু পার হওয়ার পর শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় প্রথম পথসভা হওয়ার কথা রয়েছে। এরপর মাদারীপুর, ভাঙ্গা ও ফরিদপুর হয়ে গাড়িবহর যাবে গোপালগঞ্জের দিকে। পরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়েও একটি পথসভা হবে।

এরপর রূপসা সেতু পার হয়ে খুলনা মহানগরীর বাবরী চত্বর বা শিববাড়ী মোড়ে পথসভা হবে। সেখান থেকে ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরেও আরেকটি পথসভা করার কথা রয়েছে।

পরবর্তী সময়ে যশোরের চাচড়া মোড়ে পথসভা শেষে গাড়িবহর ঝিনাইদহের উদ্দেশে যাবে। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বড় একটি পথসভা হওয়ার কথা রয়েছে। এরপর কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে রাত আনুমানিক ৯টার মধ্যে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। সেখানে হবে লংমার্চের সমাপনী সমাবেশ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়ের হিসাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে রাত ৯টার মধ্যে কুষ্টিয়ায় পৌঁছানোর চেষ্টা থাকবে।

প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। পাশাপাশি লংমার্চের রুটের সড়কগুলো দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট সড়ক বিভাগ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

লংমার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য আগেই দুঃখ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখার দিকে তারা নজর রাখবেন।

লংমার্চে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলেও আশ্বাস দেন তিনি। তার ভাষ্য, কোনো উসকানি বা অশান্তি সৃষ্টির চেষ্টা হলে সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবিলা করা হবে। কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অটোরিকশা চালকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ন্যায্য দাবির প্রতি ১১ দলীয় ঐক্যের সমর্থন রয়েছে। তবে কোনো কর্মসূচিতে ভাঙচুর, সহিংসতা বা জনজীবন দুর্বিষহ হয়ে উঠুক, সেটি তারা চান না। অটোরিকশা চালকদের ন্যায্য দাবিগুলো সরকারকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ 

যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা 

বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত

ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত

বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ

বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

রাজনীতি এর আরো খবর

নতুন কমিটি পেল জুলাই যোদ্ধাদের সংগঠন
২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করল এনসিপি
পাটওয়ারী ইস্যুতে নাহিদ ইসলাম কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?
নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ  যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা  বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
VARIFY reCAPTCHA