রাজনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজনগরস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান, হেলু মিয়া এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্বাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। দলের ঐক্য সুদৃঢ় করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। বক্তারা দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অনুষ্ঠান চলমান ছিল।
