বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত
জাতিসংঘের ভাষণে

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯ |

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে যদি চুক্তি না হয়, তাহলে দেশটি ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ওই হুমকি দিয়েছেন তিনি।

 

ভাষণে ট্রাম্প বলেন, ‘‘আমি কি তাদের জাহান্নামে ঠেলে দেব; যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’’

 

তবে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

 

ট্রাম্প বলেন, ‘‘আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমাদের একটি চুক্তি হবে। কারণ চুক্তি না করা তাদের জন্য কোনো কাজের কথা নয়। তারা কেবল মধ্যবর্তী নির্বাচনে আমার ফলাফল কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে।’’

 

অন্যদিকে, সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানেও আশাপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, মস্কোর আগ্রাসন বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি অতিদ্রুত সম্ভব।

 

তিনি বলেন, ‘‘আমরা রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা বিষয়টির সুরাহা করব। আমি মনে করি, মানুষ যতটা দ্রুত ভাবছে, তার চেয়েও দ্রুত গতিতে এটি ঘটতে যাচ্ছে।’’ 

 

সূত্র: এএফপি, রয়টার্স

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ

তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল  

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন

সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮

সিসিকে ফেরার মিশনে আলী আকবর

সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন

সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

আন্তর্জাতিক এর আরো খবর

যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে হরমুজ খুলতে রাজি ইরান
জাতিসংঘ সম্মেলন, মহা ব্যস্ত ট্রাম্প
চীনের সঙ্গে ‘এআই যুদ্ধে’ জিততে পারবে কি যুক্তরাষ্ট্র?
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল   ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা  জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮ সিসিকে ফেরার মিশনে আলী আকবর সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন
VARIFY reCAPTCHA