বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. অর্থ-বাণিজ্য
  3. বিস্তারিত
মূল্য বেড়েছে ১১.৬ শতাংশ

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭ |

ভারতের মুদ্রার বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশি টাকা। গত দুই বছরের বিনিময় হার বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় রুপির বিপরীতে টাকার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন ও আমদানি খরচে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিনিময় হারসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১.৬ শতাংশ। এর মধ্যে শুধু গত এক বছরেই এই বৃদ্ধির হার ৭.৬ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর এক টাকা দিয়ে পাওয়া যাচ্ছিল প্রায় ০.৭৮ ভারতীয় রুপি। অথচ গত বছর একই দিনে এক টাকা সমান ছিল প্রায় ০.৭২ রুপি এবং ২০২৪ সালে তা ছিল প্রায় ০.৭০ রুপি। অন্যদিক থেকে হিসাব করলে, বর্তমানে এক ভারতীয় রুপি কিনতে প্রায় ১.২৮ টাকা প্রয়োজন হচ্ছে, যা এক বছর আগে ছিল ১.৩৮ টাকা এবং দুই বছর আগে ছিল ১.৪৩ টাকা। অর্থাৎ, দুই বছরের ব্যবধানে এক রুপি কিনতে প্রায় ১৫ পয়সা কম বাংলাদেশি টাকা খরচ করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ক্রস রেটেও টাকার এই শক্তিশালী অবস্থানের প্রতিফলন দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রুপির বিপরীতে টাকার এই শক্তিশালী অবস্থান বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের আগের তুলনায় কম টাকা পরিশোধ করতে হবে।

তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রাবাজার এবং বিভিন্ন মুদ্রার বিনিময় হারের গতিবিধি বাংলাদেশ ব্যাংক নিয়মিত পর্যবেক্ষণ করছে। তবে মুদ্রার এই পরিবর্তনের প্রভাব কেবল আমদানি ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের বাণিজ্য, পর্যটন, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য আন্তসীমান্ত লেনদেনেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ

তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল  

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন

সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮

সিসিকে ফেরার মিশনে আলী আকবর

সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন

সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

অর্থ-বাণিজ্য এর আরো খবর

বিশ্ববাজারে ডিজেলের দামের রেকর্ড, সরবরাহ সংকটে আরও বাড়ার শঙ্কা
মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা
প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল   ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা  জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮ সিসিকে ফেরার মিশনে আলী আকবর সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন
VARIFY reCAPTCHA