বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিসিকে ফেরার মিশনে আলী আকবর

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ |

এক কর্মস্থলে দুই দশক। সময়ের হিসাবে প্রায় ২০ বছর। এই দীর্ঘ সময়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রকৌশল বিভাগেই কেটেছে তার কর্মজীবনের বড় অংশ। পদ বদলেছে, দায়িত্বের পরিধি বেড়েছে। কিন্তু কর্মস্থল বদলায়নি।

 

অবশেষে ডেপুটেশন কাটাতে তদবির বাণিজ্যের মাধ্যমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হয়ে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে যোগদান করেন তিনি।

 

মূলত; তিনি পৌরসভার কর্মকর্তা। সেসুবাদে সিটি করপোরেশন ছাড়তে হতো। পৌর কর্মকর্তা হয়েই অবসরে যেতে হতো তাকে। ফলে নিজেই তদবির করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বগুড়া পৌরসভা থেকে সিটি করপোরেশনে পদায়ন হন। মূলত; সিলেট ফিরতে তার এই কৌশল।

 

সূত্র জানায়, বদলির মিশনের নেপথ্যে রয়েছে ২০২৭ সালে অবসর গ্রহণের পর আবারো চুক্তিভিত্তিক সিসিকের প্রধান প্রকৌশলী হওয়া। এই পথ খোলাসা করতেই পৌরসভা থেকে সিটি করপোরেশনের কর্মকর্তা হওয়ার পথ প্রসারিত করেছেন। খুব সূচারুভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছেন আওয়ামী লীগের আমলের দাপুটে এই কর্মকর্তা। এ জন্য কাউকে না জানিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট ত্যাগ করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বগুড়া সিটি করপোরেশনে যোগদান করেছেন।

 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পদায়নের পর থেকে তিনি সিলেট সিটিতে যাতে কেউ আসতে না পারেন, এ জন্য মোটা অংকের টাকার বিনিময়ে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এছাড়া সিলেট ছাড়ার সময় তিনি আইসিটি বিভাগের মাধ্যমে সিসিকের ওয়েব সাইট থেকে নিজের নাম, পদবি সংবলিত ছবি সরিয়ে যান। যাবার বেলায় তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীদের কাউকে চলতি দায়িত্ব দিয়ে যাননি। আর কেউ যাতে চেয়ারে বসতে না পারে, সে জন্য বিশেষভাবে তদবির চালিয়ে যাচ্ছেন।  

 

২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় নাটোর পৌরসভা থেকে তৎকালীন নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমানের হাত ধরে ডেপুটেশনে সিটি করপোরশেনে আসেন আলী আকবর। সহকারি প্রকৌশলী হিসেবে পূর্ত শাখায়  যোগদান করেছিলেন তিনি। এরপর আর চাকরী জীবনের সোনালী অধ্যায় কটিয়েছেন সিলেটেই। অবসরের ঘন্টা বাজার আগেই ভবিষ্যৎ ভাবনা পেয়ে বসেছে তাকে। তাই সিলেট ছাড়তে নাজার তিনি। নিশ্চিত ফেরার লক্ষ্যে যাবার বেলায় সহকর্মীদের কাছে থেকে বিদায়ী সংবর্ধনাও নিয়ে যাননি তিনি। এমনটি জানিয়েছেন তার সহকর্মীরাও। দুই দশক পর বদলীর আদেশ হলেও সিলেটের মোহ ত্যাগ করতে পারছেন না আলী আকবর। কিন্তু কেন, সেই প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে সর্বমহলে।

 

ঠিকাদারদের অনেকে জানিয়েছেন, বিদায়ের আগে অনেক উন্নয়ন কাজের অর্থ ছাড় না দিয়ে তিনি ঝুলিয়ে রেখেছেন। তাতে অনেকে ক্ষতিগ্রস্থ হয়েছেন। অর্থ ছাড় না পাওয়ায় অনেক ঠিকাদার কাজের গতি কমিয়ে দিয়েছেন। ইতিমধ্যে সিসিকের ৪২টি ওয়ার্ডের প্রতিটিতে অন্তত ২০ থেকে ২৫ কোটি টাকা করে উন্নয়নকাজ চলমান রয়েছে। যেগুলোর নিয়ন্ত্রণ নিজের কাছে রেখেছেন, যাতে বাধ্য হয়ে তাকে সিলেট সিটি করপোরেশনে ফিরিয়ে আনতে হয়।

 

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বদলী চিঠি আসে। এমনটি নিশ্চিত করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

 

স্থানীয় সরকার বিভাগ ওই আদেশে আলী আকবরকে নবগঠিত বগুড়া পৌরসভার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলী করে।

এ বিষয়ে জানতে প্রকৌশলী আলী আকবরের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ

তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল  

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন

সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮

সিসিকে ফেরার মিশনে আলী আকবর

সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন

সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

সিলেট এর আরো খবর

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন
সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮
সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল   ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা  জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮ সিসিকে ফেরার মিশনে আলী আকবর সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন
VARIFY reCAPTCHA