বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৫ |

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে ভাতিজা বিপ্লব পাশী নিহতের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে। ভাতিজাকে হত্যার পর আলামত গোপন করতে লাশ পুড়িয়ে ফেলার মূল প্ররোচনাকারী ও নিহতের চাচা শাওন পাশীকে (৪৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এসআরবির গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজারের ভানুগছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন পাশী শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের বর্দি প্রসাদ পাশীর ছেলে।

এসআরবির দেওয়া তথ্যানুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর মাদকাসক্ত অবস্থায় বিপ্লব পাশী বাড়িতে এসে পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালাগাল ও ভাঙচুর করেন। একপর্যায়ে তিনি তার ভাই বিজয় পাশীকে মারধর করতে গেলে ধস্তাধস্তির সময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত বিপ্লবের চাচা শাওন পাশীর প্ররোচনায় গত ১৯ সেপ্টেম্বর রাত ৩টার এ গোপনীয়তায় তার লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং প্রধান প্ররোচনাকারী শাওন পাশীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন,গ্রেফতারকৃত শাওন পাশীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ

তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল  

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন

সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮

সিসিকে ফেরার মিশনে আলী আকবর

সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন

সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

সিলেট এর আরো খবর

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন
সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮
সিসিকে ফেরার মিশনে আলী আকবর
সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল   ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা  জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশনে প্রশাসন সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮ সিসিকে ফেরার মিশনে আলী আকবর সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন
VARIFY reCAPTCHA