বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮ |

বিশ্বজুড়ে চলমান কয়েকটি যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার ও সামরিক শক্তির পালাবদলেও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, বিশ্বে বিভিন্ন সংকট আলাদা নয়; এগুলো একই গল্পের অংশ।


যে গল্পের কেন্দ্রে রয়েছে ক্ষমতা—কার হাতে তা আছে এবং কার কাছ থেকে তা কেড়ে নেওয়া হয়েছে।
গাজায় নজিরবিহীন প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে গুতেরেস বলেন, হামাসের ভয়াবহ হামলার প্রায় তিন বছর হতে চলেছে। কিন্তু এরপর গাজায় ফিলিস্তিনিদের ওপর যে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, জাতিসংঘের মহাসচিব হিসেবে তার দায়িত্ব পালনের বছরগুলোতে দেখা অন্য যেকোনো ঘটনার চেয়ে নজিরবিহীন।

তিনি বলেন, গত বছর একটি পরামর্শমূলক মতামতে আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্টভাবে বলেছে, গাজায় জাতিসংঘকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে এবং আমাদের কর্মী ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষা দিতে হবে।


সব পক্ষকে আন্তর্জাতিক আইন ও আদালতের আদেশ মেনে চলতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার নিয়ে গুতেরেস বলেন, বিশ্বক্ষমতা এখন তিনটি প্রধান উপায়ে বদলে যাচ্ছে। প্রথমত, রাষ্ট্রগুলোর মধ্যে নতুন নতুন অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রভাবকেন্দ্র তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, ক্ষমতা ক্রমেই ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে চলে যাচ্ছে।


তৃতীয়ত, মানুষের কাছ থেকে যন্ত্রের দিকে ক্ষমতার স্থানান্তর ঘটছে, যার মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র তৈরির বিষয়টিও রয়েছে।
বিশ্বব্যবস্থার বর্তমান প্রতিষ্ঠান ও কাঠামো এখনো এসব পরিবর্তন মোকাবেলার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করে গুতেরেস বলেন, আমাদের বিশ্বের বিভাজনের রেখাগুলো আরো প্রশস্ত হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ নিয়েও বক্তব্য দেন গুতেরেস। তিনি প্রতিবেশী দেশটিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সমালোচনা করে বলেন, এর ফলে ইউক্রেন জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন করে পরিচালিত একটি বর্বর যুদ্ধের শিকার হয়েছে। সম্মুখসারির যুদ্ধক্ষেত্র থেকে দূরে এখনো বেসামরিক মানুষ নিহত হচ্ছে।


যুদ্ধ নয়, শক্তির আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, একুশ শতকে শান্তি মানে শুধু সংঘাতের অনুপস্থিতি নয়। শান্তি হলো সংযমের উপস্থিতি। একইভাবে প্রযুক্তিগত বা অর্থনৈতিক শক্তিও একা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।

তিনি বলেন, আমাদের এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেখানে ক্ষমতা আইনের মাধ্যমে পরিচালিত হয়। কার জীবন ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হবে, তা নির্ধারণের চূড়ান্ত মাপকাঠি শক্তি হতে পারে না। 

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে বিদ্যমান বাস্তবতাকে প্রতিফলিত করার কারণে দীর্ঘদিন ধরে এই পরিষদে আফ্রিকার পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকা নিয়ে সমালোচনা রয়েছে। এ অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকার জন্য অন্তত একটি স্থায়ী আসন দেওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। তিনি বলেন, একুশ শতকের নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসন না থাকা অন্যায্য ও অগ্রহণযোগ্য। এটি অবশ্যই পরিবর্তন করতে হবে।

নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যপদ অঞ্চলভিত্তিকভাবে বণ্টন করা হলেও এসব সদস্যের পাঁচ স্থায়ী সদস্যের মতো ভেটো দেওয়ার ক্ষমতা নেই। আফ্রিকান ইউনিয়ন দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদে আফ্রিকার জন্য দুটি স্থায়ী আসন এবং আরো দুটি অস্থায়ী আসনের দাবি জানিয়ে আসছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

সিলেটে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভাইরাল সেই প্রধান শিক্ষক

আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি

শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার

জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ

তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল  

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

আন্তর্জাতিক এর আরো খবর

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে হরমুজ খুলতে রাজি ইরান
জাতিসংঘ সম্মেলন, মহা ব্যস্ত ট্রাম্প
চীনের সঙ্গে ‘এআই যুদ্ধে’ জিততে পারবে কি যুক্তরাষ্ট্র?
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান সিলেটে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভাইরাল সেই প্রধান শিক্ষক আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল   ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 
VARIFY reCAPTCHA