ভাইকে ফাঁসাতে নিজের সন্তানকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৭:১৮ |
মৌলভীবাজারের কমলগঞ্জে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যায় তার বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
এজাহার থেকে জানা গেছে, প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ ছিল শরীফের। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর জন্য নিজের ঘুমন্ত সন্তানকে গলা কেটে হত্যা করেন শরীফ। দায় চাপানোর চেষ্টা করেন সালেকের ওপর।
পরে সন্দেহ হলে শিশুটির মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় মামলা করেন।গ্রেপ্তার হন শরীফ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তোফায়েল আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিরোনাম
দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চাচাতো ভাইকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মৌলভীবাজারে পাষণ্ড পিতার মৃত্যুদণ্ড
হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি
শাল্লা থানার নবাগত ওসি সোহেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
ছাতক ও দোয়ারাবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির
হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

