রাজনগর উপজেলা তালামীযের নতুন কমিটি গঠন
সভাপতি আলী হোসেন, সম্পাদক কাওছার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার টেংরাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। তাকে সহযোগিতা করেন জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।
কাউন্সিলে মো. আলী হোসেনকে সভাপতি, মো. মুহিবুর রহমান কাওছারকে সাধারণ সম্পাদক এবং আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ-সভাপতি রুবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসাইন মিতুল, জেলা নেতা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন রাফি ও সহ- সাংগঠনিক সম্পাদক মো. রুমেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মো. গৌছুজ্জামান, জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী ও শেখ জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ সভাপতি নাজির মোহাম্মদ মঈনুদ্দীন, আবু সালেহ শিপু, হোসাইন আহমদ, মিনহাজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সালমান আহমদ, রাহেল খান, সাইদুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম শাহান, সহ সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, মাজহারুল ইসলাম নোমান, রাহেল আহমদ, তৌহিদ আহমদ জীবন, সালমান শাহ, আতিকুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ মুজাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কামরান হোসাইন, জামিল আহমদ নাঈম, খলিলুর রহমান, মনসুর আলম, নুরুল ইসলাম নাহিদ, মনসুর আহমদ, অর্থ সম্পাদক জুনেল আহমদ, অফিস সম্পাদক মো. রাহিম হোসাইন, সহ অফিস সম্পাদক রুমন আহমদ, মুক্তাদির আহমদ, শাহান আহমদ, আবুল কালাম খান, প্রশিক্ষণ সম্পাদক রুমন তালুকদার, সহ প্রশিক্ষণ সম্পাদক রুমেল আহমদ, সামছুল ইসলাম, কামাল হোসেন শিপু, গিয়াস আহমদ, শামসুল ইসলাম আসাদী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মুর্শেদ আলম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন মিজান, মোহাম্মদ আলী, শাহীন রাজা, মো. সাজ্জাদ সাজু, ইমরান আহমদ, আবদুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাহিদুল ইসলাম রাজু, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলামিন আহমদ মুন্না, মো. নুরুল ইসলাম, সাঈদ আহমদ, সাহেদ আহমদ, রাসেল আহমদ, মুক্তাদির মুন্সি রিমন, হাফিজুর রহমান।
সদস্যরা হলেন—আব্দুল কাইয়ুম সায়েম, হাবিবুর রহমান, আব্দুর রহমান, সাব্বির আহমদ, হাবিবুর রহমান, শায়েক তালুকদার, আলমগীর হোসেন, মহসিন মিয়া, নাবিল আহমদ, তুহিন আহমদ, মুস্তাকিম আহমদ, শাহান আহমদ, সিয়াম আহমদ, ফাহিম আহমদ।
কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘটে।
