মাধবপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার রাজনগর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. দুলাল মিয়া (৪৫)। তিনি উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মো. আছম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল মিয়া সিআর মামলা নম্বর-৬৬৩/২৪-এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রবিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দুলাল মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
