শিক্ষক মুরাদ আহমদের মৃত্যুতে ‘বাশিস’ সিলেট মহানগর শাখার শোক প্রকাশ
সিলেটের ঐতিহ্যবাহী ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুরাদ আহমদের আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখা।
শনিবার নগরীর দি এইডেড হাই স্কুলে আয়োজিত মহানগর শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সমিতির সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মজির উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এইচ এম ইসরাইল আহমদ।
সভায় মরহুম মুরাদ আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, মুরাদ আহমদের মৃত্যুতে শিক্ষক সমাজের এক অপূরণীয় ক্ষতি হলো। তার শিক্ষা প্রসারে অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।
সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্যতম হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আতাউর রহমান, সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, মো. ফিরোজ আহমদ, মো. দুলাল মিয়া, মো. মাহমুদুল হাসান, মোহাম্মদ জিয়াউর রহমান, যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, মো. আব্দুর রউফ, সৈয়দ নেছার আহমেদ, মো. কবির আহমদ, অর্থ সচিব মো. আবুল কালাম, দপ্তর সচিব মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সচিব ইউসুফ মিয়া মিলন, এবং যুগ্ম সাংগঠনিক সচিব মোস্তাক আহমদ চৌধুরী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এ বি এম রিয়াদ খাঁন, সাংস্কৃতিক সচিব সুমিত্রা রাণী দত্ত, যুগ্ম প্রচার সচিব কবির আহমদ, শিক্ষা বিষয়ক সচিব জোয়াদ খাঁন, যুগ্ম শিক্ষা বিষয়ক সচিব মো. আব্দুর রকিব মানিক, সমাজকল্যাণ সচিব কাজী আব্দুর রহমান, মহিলা বিষয়ক সচিব ফাহমিদা আক্তার, প্রকাশনা সচিব মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সচিব নূরুন নাহার চৌধুরী, যুগ্ম আইন বিষয়ক সচিব সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সচিব প্রদীপ চন্দ্র দেবনাথ এবং যুগ্ম ক্রীড়া বিষয়ক সচিব মঞ্জু লাল শর্মা প্রমুখ।

