বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

পর্তুগাল থেকে ফিরলেন খাজাঞ্চীতে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা গিয়াস উদ্দিন

আক্তার আহমদ শাহেদ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ২১:৫৫ |

দীর্ঘদিন প্রবাস যাপনের পর ইউরোপের দেশ পর্তুগাল থেকে নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খাজাঞ্চী ইউনিয়নবাসী এবং বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা জানান, খাজাঞ্চী ইউনিয়নের জনমানুষের সুখে-দুঃখে তালুকদার মো. গিয়াস উদ্দিন সর্বদাই পাশে ছিলেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সংবর্ধনা শেষে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, এলাকাবাসীর এই ভালোবাসায় আমি অভিভূত। প্রিয় মাতৃভূমি ও খাজাঞ্চী ইউনিয়নের মানুষের কল্যাণের জন্যই আমার পথচলা। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, তা আমি ও আমার পরিবার চিরদিন মনে রাখব।

তিনি আরও বলেন, আমি জননেতা এম. ইলিয়াস আলীর হাত ধরে রাজনীতিতে এসেছি। আমরা ইলিয়াস সৈনিকেরা আজও তাঁর অপেক্ষায় আছি। ইলিয়াস আলীর স্বপ্ন ছিল অবহেলিত বিশ্বনাথ-ওসমানীনগরের প্রতিটি গ্রামীণ রাস্তার উন্নয়ন করা। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন আমরা জননেত্রী তাহসিনা রুশদী লুনাকে (ম্যাডাম) এমপি হিসেবে পেয়েছি। আমরা আশাবাদী, ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো লুনার নেতৃত্বে সম্পন্ন করতে পারব।

আসন্ন নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি দল এবং লুনা-ইলিয়াস পরিবার থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তবে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার জন্য সব প্রস্তুতি নিয়ে দেশে এসেছি। আমি বিশ্বাস করি, আজকের এই তারুণ্যের জোয়ার এবং মুরব্বিদের দোয়া থাকলে সকল প্রতিকূলতা জয় করে আমরা খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জয়ী হবো।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

অভ্যর্থনা শেষে কয়েক শ’ মোটরবাইক ও গাড়িবহরের মাধ্যমে এক বিশাল শোভাযাত্রাসহ তাঁকে এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA