কুরআনের নির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাতে মুক্তি মিলবে
পাগড়ি বিতরণকালে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি ও প্রখ্যাত আলেম আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র আল-কুরআনের প্রতিটি শব্দ স্বয়ং মহান আল্লাহর বাণী। মানুষ যদি দুনিয়াতে কুরআনের সঠিক নির্দেশনা মেনে জীবন অতিবাহিত করে, তবেই সে সফলকাম হবে। তাই কুরআনের আলোকে নিজেদের ও পরিবারকে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাতে হবে।
শনিবার (২০ জুন) বিকেলে সিলেটের বালাগঞ্জে ‘তাহফিযুল কুরআন একাডেমি’র হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, আল্লাহ পাক আপনাদের দয়া করে কুরআনের যে নেয়ামত দান করেছেন, তা আমলের সহিত হেফজ করবেন। বর্তমানে কিছু মানুষ কুরআন বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে।
একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ তৌরিছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ডাইরেক্টর ও শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম শিহাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— লতিফিয়া ক্বারী সোসাইটি ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, গালিমপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ছালেহ আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আলাউর রহমান আলা এবং আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— শেখ আব্দুল করিম মেম্বার, রাজনগর উপজেলা প্রতিনিধি মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান, হাফিজ আবুল কালাম, মিজানুর রহমান, হাফিজ শাকির আহমদ চৌধুরী, হাফিজ শফিকুর রহমান শাফি, ক্বারী সাবুল আহমদ, মাওঃ আপ্তাব উদ্দীন, শেখ জুবায়ের আহমদ, হাফিজ আফছার আলী, শাহজাহান আহমদ, হাজী মুক্তার মিয়া, হাফিজ বাবরুল হোসেন ও হাফিজ আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় সম্মানজনক ‘দস্তার-এ-ফজিলত’ বা পাগড়ী পরিয়ে দেন প্রধান অতিথি। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
