বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন: এমপি লুনা

আক্তার আহমদ শাহেদ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৩৫ |

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, তানভীর শুধু বিশ্বনাথের নয়, সে বাংলাদেশের রত্ন। নিজের অদম্য ক্রীড়া প্রতিভা প্রদর্শনের মাধ্যমে সে ব্যাডমিন্টনে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তানভীরের এই অর্জন বিশ্বনাথ তথা বাংলাদেশের সুনাম বিশ্বদরবারে আরও বৃদ্ধি করবে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক অর্জনকারী কৃতিসন্তান আব্দুল জাহির তানভীরকে এই সংবর্ধনা প্রদান করা হয়। তানভীর সিলেটের আরেক কৃতিসন্তান গৌরব সিং-এর সাথে জুটি বেঁধে এই অনন্য সফলতা অর্জন করেন।

এমপি লুনা আরও বলেন, সকল বাধা উপেক্ষা করে তানভীর নিজের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে খেলা চালিয়ে গেছে বলেই আজ সফল হয়েছে। তানভীরের পূর্বে নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীও বিশ্বনাথকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছিলেন। আমাদের যুব সমাজ যেন অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে খেলাধুলায় মনোনিবেশ করে, সেজন্য সরকার গঠনলগ্ন থেকেই খেলাধুলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে জাতীয় চ্যাম্পিয়ন আব্দুল জাহির তানভীর বলেন, নিজের উপজেলার পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত। আমার এই অর্জনের পেছনে বড় ভাই আব্দুল বাছিতের অবদান অপরিসীম। ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে হলে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই। বিশ্বনাথে অনুশীলন বা প্র্যাকটিসের জন্য একটি উন্নত ইনডোর স্টেডিয়াম অত্যন্ত প্রয়োজন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আব্দুল জাহির তানভীর। ২০১৬ সালে তিনি জাতীয় ব্যাডমিন্টন দলে যোগ দেন। দীর্ঘ প্রচেষ্টায় ২০২০ সালে জাতীয় প্রতিযোগিতায় রানার্স আপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৪ সালে পুনরায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের ইন্টারন্যাশনাল সিরিজে স্বর্ণপদক জয় করে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লেখান।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA