গ্রাম পঞ্চায়েত নিয়ে বিএনপি-আওয়ামী লীগ নেতার লোকজনের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জেত আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির দখল ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার থেকে সাড়ে ১০টা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের মাঝে গ্রাম পঞ্চায়েত সমিতির দখল ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল (মঙ্গলবার) শাজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এই বিষয়টি নিয়ে গত দুইদিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন লোক আহত হন।
সংঘর্ষের বিষয়ে, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

