আজমিরীগঞ্জে হাওর প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত খতিবদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আজমিরীগঞ্জে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১০০জন খতিবদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মসজিদে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক আয়োজিত আজমিরীগঞ্জে হাওরের জীববৈচিত্র্য রক্ষার্থে উপজেলার প্রত্যেক খতিব যেন জুমার বয়ানে মুসল্লিদের মাঝে পরিবেশের ভারসাম্য বজায় রাখার আলোচনা তুলে ধরেন সেই দিক নির্দেশনা দেয়া হয়।
সমন্বয় সভায় আজমিরীগঞ্জ মডেল কেয়ার টেকার মাওলানা বাহা উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা হাওর প্রকল্পের সুপার ভাইজার আল আমিন অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ১০০ জন খতিবগন।
উল্লেখ্য ইসলামিক ফাউণ্ডেশনের অধীনে হাওর প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত খতিবদের সরকারি ভাবে ৬মাস পর পর সম্মানি দেয়া হচ্ছে।

