আজমিরীগঞ্জে বস্তাবন্দি মস্তকবিহীন পঁচা-গলা লাশ উদ্ধার
আজমিরীগঞ্জে সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা শাখা নদী থেকে বস্তাবন্দি মস্তকবিহীন পঁচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীদের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর পাড়ে বস্তাবন্দী অবস্থায় লাশটি প্রথমে প্রথমে গরু চরানোর সময় রাখালদের নজরে আসে। পরে স্থানীয় লোকজনদের খবর দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান জানান, স্থানীয়দের সহযোগিতায় মাথা বিহীন পঁচাগলা লাশ আমরা উদ্ধার করেছি। তবে মাথা না থাকায় এবং শরীরের মাংস প্রায় নাই বললেই চলে এমন হওয়ায় লাশটি পুরুষ না মহিলার তা সনাক্ত করা যায়নি। আমরা আইনানুগভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছি।

