মদসহ সাবেক ইউপি সদস্যের স্ত্রী আটক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:১২ |
আটককৃত রাহেনা খাতুন।
হবিগিঞ্জের আজমিরীগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে ১৬০লিটার চোলাই মদসহ রাহেনা খাতুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার উপজেলার জলসূখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর রাহেনা খাতুনের বসতঘরে অভিযান পরিচালনা করে।
এসময় বসতঘরের মাটির নিচে থাকা প্লাস্টিকের ড্রাম ভেতর থেকে বেশ কয়েকটি পলিথিনে মোড়ানো ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
আটককৃত রাহেনা খাতুন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবি উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রাহেনা খাতুন ও তার স্বামী লুৎফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন নেতৃত্বকে সামনে আনতে হবে: নাসিম হোসাইন
লিঙ্গ সমতা ও শিশু অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান
শাল্লায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৪
সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক
আজমিরীগঞ্জ কলেজ অধ্যক্ষকে আটকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ
সুনামগঞ্জের তিন যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবি
গণমাধ্যমে মক্কা চুক্তি নিয়ে অতিরিক্ত ‘হাইপ’ তৈরি করা হয়েছে: অধ্যাপক ড. দিলারা চৌধুরী
সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
৫৪ হাজার ইয়াবা, আইফোনসহ এপিবিএন সদস্য গ্রেফতার
ছাগলে শিমগাছ খাওয়ায় গরম পানিতে নারীর শরীর ঝলসে দিলেন স্বজনরা

