আজমিরীগঞ্জ পূবালী ব্যাংকের ইসলামিক কর্ণার উদ্বোধন
ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ শাখায় পূবালী ব্যাংকের ইসলামিক কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় আজমিরীগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি শাখায় ফিতা কেটে ইসলামিক কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান, সহকারী মহা ব্যবস্থাপক মোঃ ছারওয়ার আলম, হবিগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাশ, আজমিরীগঞ্জ পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাজার ব্যবসায়ী রাজনৈতিক নেতা সহ প্রমূখ।
উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথিরা গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, অনলাইন ভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা পূবালী ব্যাংকের সব শাখা থেকে ইসলামী ব্যাংকিং সুবিধা পাবেন। সকল আমানত হিসাব খুলতে, ভাঙতে ও নবায়ন করতে পারবেন। পূবালী ব্যাংক শাখা থেকে চেকবই গ্রহণ ও ব্যাংকিং নির্দেশনা দিতে পারবেন। শরিয়া ভিত্তিক বিনিয়োগ নিতে আগ্রহী গ্রাহকদের সব ধরনের সেবা দেওয়া হবে বলেও জানান তাঁরা।

