মাদ্রাসার হিসাব নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদ্রাসার হিসাব ও গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই গ্রুপের ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে আজমিরীগঞ্জ থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল।
ফান্ডের সেই টাকার হিসেব বুঝিয়ে দেয়ার জন্য বিগত কযেক সপ্তাহ যাবত বেশ কয়েকবার গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে হিসাব দেওয়ার জন্য বলা হলেও । কিন্তু প্রতিবারই শাজাহান মিয়া হিসেব না দিয়ে গড়িমসি করতে থাকেন।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নোয়াগড় মাদ্রাসা কমিটির আহবায়ক বশির মিয়া সহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘঠণাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের এক পর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

