আজমিরীগঞ্জে গাঁজার চালানসহ আটক ৩
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ১২কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে শিবপাশা ফাঁড়ি পুলিশ।
রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৩টায় ২জন বিক্রেতা এবং একজন ভাড়ায় চালিত ইজিবাইকের চালক সহ শিবপাশা বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ১টি টিভিএস-মোটরসাইকেল এবং ১২ কেজি গাঁজাসহ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার মধন উপজেলার কুলিয়াহাটি গ্রামের বাসিন্দা মৃত তনু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৩২)একই এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে আব্দুল ওরফে আবদাল মিয়া (৩১) ও বাড়ায় চালিত ইজিবাইক চালক আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা মৃত আলী হায়দার মিয়ার ছেলে আমির উদ্দিন (৩২)।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের খবর পেয়ে ৩জনকে আটক করা হয়েছে।

