২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১৩:২৫ |
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৭১ মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৬৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে ১০২ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।
শিরোনাম
কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে ভারতীয় রসুন ও গরু জব্দ করেছে বিজিবি
জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
সিলেট থেকে গ্রেফতার বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে
মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
আজমিরীগঞ্জে নাশকতার অভিযোগে নিষিদ্ধ দলের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেফতার ২
অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় সুনামগঞ্জে কঠোর অবস্থানে বিজিবি
বানিয়াচংয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
সেরা খামারির স্বীকৃতি পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
গ্রেটার সিলেট কমিউনিটির সভায় প্রবাসীদের জন্য ১৭ লাখ টাকার মানবিক প্রকল্প অনুমোদন

