বিএমবিএফের সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব আতাউর রহমানকে সভাপতি, আলহাজ্ব মনসুর আহমদ লস্করকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মনোরঞ্জন তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন জসিম উদ্দিন খন্দকার ও অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—যুগ্ম আহ্বায়ক মো. মোছলেহ উদ্দিন, হাজী মো. আনোয়ার হোসেন, এম. এ. হান্নান, আশরাফুর রহমান চৌধুরী ও আলহাজ্ব ডা. এম. এ. রকিব।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মো. শফিকুর রহমান, মো. খালেদ মিয়া ও সায়েম আহমদ। কোষাধ্যক্ষ করা হয়েছে শ্যামল চৌধুরীকে।
কমিটির সদস্যরা হলেন—মির্জা আবুল কাশেম স্বপন, গোলাম আজম মঞ্জু, মো. ইউসুফ সেলু, এস. এম. বিল্লাহ, শিরিন চৌধুরী, মোছা. রুনা সুলতানা, মো. বেলাল উদ্দিন, সাব্বির আহমদ, আমানুর রহমান আমান, এখলাছুর রহমান তালুকদার নিক্সন, মো. ইব্রাহিম আলী, পাভেল হোসেন, আলী হোসেন আলী, কামনাশীষ দাস বাপ্পী, ইমতিয়ার হোসেন আরাফাত, আলহাজ্ব ডা. শাকিল মুরাদ আফজল, সাংবাদিক আল হেলাল, আলহাজ্ব মনির আহমদ, এম. আসাদুজ্জামান, আলহাজ্ব মতিউর রহমান শাহিন, আলহাজ্ব জুবের আহমদ লস্কর, ফাইয়াজ হোসেন ফরহাদ ও আব্দুল হান্নান।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় শাখার কার্যক্রম আরও গতিশীল করা, মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান, মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেট বিভাগে মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে আসন্ন বিভাগীয় সম্মেলন সফল ও অর্থবহ করতে তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

