বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত
রোড সেফটি ফাউন্ডেশন

৭ বছরে সড়কে ঝরল প্রায় ৮ হাজার শিশুর প্রাণ 

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১৭:৩৫ |

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ জন শিশুর করুণ মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭ শতাংশের বেশি শিশুই ছিল মোটরসাইকেলের চালক ও আরোহী। এ ছাড়া পথচারী হিসেবে যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৮১২ শিশু।

বুধবার (২১ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কাজনক তথ্য প্রকাশ করা হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন (৩৭.১৪%) মোটরসাইকেলের চালক ও আরোহী, ২ হাজার ১৯৩ জন (২৭.৫৩%) বিভিন্ন যানবাহনের যাত্রী এবং ২ হাজার ৮১২ জন (৩৫.৩১%) পথচারী হিসেবে নিহত হয়েছে। পথচারী হিসেবে প্রাণ হারানো শিশুদের সিংহভাগই (৪৫.১৯%) সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন ও ভটভটির মতো তিন চাকার যানবাহনের ধাক্কায় মারা গেছে। এ ছাড়া বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ ভারী যানবাহনের চাপায় ১ হাজার ১২৬ শিশুর মৃত্যু হয়েছে।

সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, গ্রামীণ সড়কেই সবচেয়ে বেশি—২ হাজার ৭১৩ জন (৩৪.৭%) শিশু নিহত হয়েছে। আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২ জন এবং মহাসড়কে ১ হাজার ৯৭৪ শিশুর প্রাণহানি ঘটে। বসতবাড়ির আশপাশের গ্রামীণ সড়কে পর্যাপ্ত শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকা এবং শিশুদের অসচেতনতাকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিসংখ্যান মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে ২ হাজার ৫১৩ জন (৩১.৫৫%) শিশু প্রাণ হারিয়েছে। সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিকেলেই সবচেয়ে বেশি ৩৩.৭ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। বয়সভিত্তিক হিসেবে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মৃত্যুর হার সবচেয়ে বেশি (৪৪.৫৪%)।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দেশের পরিবহন ব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, অসচেতনতা, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য এবং দ্রুত চিকিৎসার সুযোগ না থাকায় শিশুমৃত্যুর হার বাড়ছে। এ অবস্থা নিরসনে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন, অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আহত শিশুদের দ্রুত চিকিৎসায় সরকারি বিশেষ তহবিল গঠনের জোর দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

কানাইঘাটে চালক শাহাব উদ্দিন হত্যায় বাবা ও ৪ ছেলেসহ কারাগারে ৫

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

জাতীয় এর আরো খবর

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর
দেশের স্বার্থে আমরা কোথাও কোনো ছাড় দেব না: সালাউদ্দিন টুকু
কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য বিনষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কানাইঘাটে চালক শাহাব উদ্দিন হত্যায় বাবা ও ৪ ছেলেসহ কারাগারে ৫ দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
VARIFY reCAPTCHA