বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ |

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তার দাবি, মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

ইশরাক কাণ্ডের মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে।’ আখতার হোসেন বলেন, ‘সামগ্রিকভাবে দেশে মাদক নির্মূলে যেসব সংস্থা কাজ করছে, সেগুলোও অকার্যকর অবস্থায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অকার্যকর অবস্থায় আছে। বাংলাদেশের সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে।

সীমান্ত দিয়ে যেসব মাদক দেশে প্রবেশ করছে, সেগুলো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ তিনি আরও বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে- সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেই প্রশ্ন তুলে এনসিপির সদস্য সচিব বলেন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে। ইশরাকের পদত্যাগ কি শুধু অস্ত্র সামনে নিয়ে আসার বিষয়, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো বিষয় রয়েছে?

সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আখতার হোসেন বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সীমান্তগুলো সুরক্ষিত করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শুধু আইওয়াশ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এ জন্য সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তা উদ্ঘাটন করে সেই জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারের কাছে তাদের এটাই দাবি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে

সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি

নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

কানাইঘাটে চালক শাহাব উদ্দিন হত্যায় বাবা ও ৪ ছেলেসহ কারাগারে ৫

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

রাজনীতি এর আরো খবর

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
আ.লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি: পরওয়ার
মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সিলেট বিমানবন্দরে থেকে আটক যুবলীগ সভাপতি নদীতে ভাসছিল শিশু অদিতির মরদেহ অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেটে বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কানাইঘাটে চালক শাহাব উদ্দিন হত্যায় বাবা ও ৪ ছেলেসহ কারাগারে ৫ দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
VARIFY reCAPTCHA