রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

শাবি প্রতিনিধি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫৮ |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয় সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদমান রহমানের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে করে মদিনা মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন সাদমান। পথে স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর উপস্থিত লোকজন সাদমানের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের মুঠোফোনে বিষয়টি জানান। পরে তারা ঘটনাস্থলে এসে সাদমানকে প্রথমে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘সাদমান রহমানের মৃত্যুতে শাবিপ্রবি পরিবার শোকাহত। সাদমানের অভিভাবকদের আমরা অবহিত করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাঠানো হয়েছে। আমাদের দু’জন শিক্ষার্থী লাশবাহী গাড়ির সঙ্গে রওনা দিয়েছেন।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৪০ হাজার বাহিনী নামিয়েও আটকানো গেল না ককরোচের, চাপে মোদি সরকার

‘এত অধৈর্য হচ্ছেন কেন’, প্রসিকিউশনকে পলক

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা

রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু

সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ জনকে বিয়ে করেছেন ৩৩ বছর বয়সী নারী!

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

শিক্ষাঙ্গন এর আরো খবর

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার
শাকসু নির্বাচন ও হলে সিট বণ্টনসহ শাবিপ্রবি শিবিরের পাঁচ দাবি
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৪০ হাজার বাহিনী নামিয়েও আটকানো গেল না ককরোচের, চাপে মোদি সরকার ‘এত অধৈর্য হচ্ছেন কেন’, প্রসিকিউশনকে পলক হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ১৪ জনকে বিয়ে করেছেন ৩৩ বছর বয়সী নারী! সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান
VARIFY reCAPTCHA