রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার

নাঈম আহমদ শুভ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১৯:০৩ |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে পরিচালিত চাইনিজ কর্নার নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ১০ম তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে চাইনিজ কর্নারের স্থানান্তর ও উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ফিতা কেটে চাইনিজ কর্নারের উদ্বোধন করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, চাইনিজ কর্নারের কো-অর্ডিনেটর ড. মো. সাহাবুল হক,অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ ফাখরুস সালাম এবং সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফইটি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইফতেখার আহমদ, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইফতেখার রহমান, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, সোশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল আমিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল হক হায়দার এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সায়ীফ আহমদ। অনুষ্ঠানে অতিথিদের চীনা সংস্কৃতির ঐতিহ্যবাহী চা পরিবেশন করা হয়।

উল্লেখ্য যে,২০২১ সালে ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগে চাইনিজ কর্নারটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে চীন-বাংলাদেশ সম্পর্কের উপরে এবং চীনা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এই কর্নারটি  বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে গড়ে ওঠা চাইনিজ কর্নারটি নতুনভাবে সাজানো হয়েছে আইআইসিটি ভবনের ১০ম তলায়। তিনটি কক্ষ নিয়ে সাজানো এই কর্নারে রয়েছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি রুম এবং দুটি রিডিং রুম। পাঠ ও আলোচনার উপযোগী পরিবেশ তৈরিতে রয়েছে নান্দনিক চেয়ার, সোফা এবং বিভিন্ন দৃষ্টিনন্দন সাজসজ্জা। এছাড়াও  রয়েছে একটি টিভি সেট।

চাইনিজ কর্নারে রয়েছে প্রায় ৫০০টি বইয়ের সংগ্রহ, যার মধ্যে চীন ও চীনা সংস্কৃতি বিষয়ক বইয়ের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে আকর্ষণীয় বই। পাশাপাশি কর্নারটিতে প্রদর্শিত হচ্ছে চীনা সংস্কৃতির বিভিন্ন নিদর্শন, বিভিন্ন শিল্পীর শিল্পকর্ম এবং ক্যামেরায় ধারণ করা নানা আকর্ষণীয় আলোকচিত্র।

এখানে বিশেষভাবে স্থান পেয়েছে চীনে ভ্রমণের সময় দেশের বিভিন্ন খ্যাতিমান শিল্পীর তুলিতে আঁকা চা-বাগানের আকর্ষণীয় শিল্প, যা চীনের প্রকৃতি ও সৌন্দর্যের ভিন্ন এক চিত্র তুলে ধরে। এছাড়াও ২০২৩ সালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত প্রদর্শনী থেকে বাছাই করা শিল্পকর্ম চাইনিজ কর্নারের নান্দনিকতাকে আরও সমৃদ্ধ করেছে।

বই, শিল্পকর্ম, আলোকচিত্র ও চীনা সংস্কৃতির বিভিন্ন নিদর্শনের সমন্বয়ে চাইনিজ কর্নার শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য চীনকে জানার, পড়াশোনা করার এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটি উন্মুক্ত পরিসর হিসেবে গড়ে উঠেছে।

চাইনিজ কর্নারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আগ্রহী সকলের জন্য উন্মুক্ত থাকবে। সপ্তাহের সাত দিনই প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাইনিজ কর্নার পরিদর্শন ও প্রদর্শনীর জন্য খোলা থাকবে।

চাইনিজ কর্নারের এই নতুন যাত্রা শাবিপ্রবিতে চীনা ভাষা, সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চার সুযোগকে আরও বিস্তৃত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আইআইসিটি ভবনের ১০ম তলায় তাই এখন শুধু একটি কর্নার নয়—বই, শিল্প, আলোকচিত্র ও সংস্কৃতির মধ্য দিয়ে চীনকে জানার জন্য উন্মুক্ত একটি নতুন সাংস্কৃতিক পরিসর।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

শিক্ষাঙ্গন এর আরো খবর

শাকসু নির্বাচন ও হলে সিট বণ্টনসহ শাবিপ্রবি শিবিরের পাঁচ দাবি
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব
মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA